Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি

প্রযুক্তি সুবিধা পেলে ভ্যাকসিন উৎপাদনে সক্ষম বাংলাদেশ

বাংলাদেশের ওষুধের বিশ্ববাজারে যথেষ্ট সুখ্যাতি রয়েছে। প্রযুক্তিগত ও প্যাটেন্ট সুবিধা পেলে বাংলাদেশের ওষুধ কোম্পানি আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন ব্যাপক হারে উৎপাদনের সক্ষমতা রাখে বলে জানিয়েছেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর)বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের বিশেষ সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত ও সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ দিক-নির্দেশনায় বাংলাদেশ সফলতার সঙ্গে করোনা সংকট মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন।

সভায় কোভিড-১৯-এর উপর গৃহীত কার্যক্রমের উপর আলোচনাকালে স্থায়ী প্রতিনিধি কোভিড ভ্যাকসিনের সর্বজনীন, সময়োপযোগী, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বণ্টন এবং সুষম অধিগম্যতা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।

সভার দ্বিতীয় দিনে মহামারির প্রস্তুতি ও মোকাবিলা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নবগঠিত প্যানেলের কার্যক্রমের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থায়ী প্রতিনিধি বরেন ভবিষ্যতে এ ধরনের মহামারি প্রতিহতকরণে আগাম সতর্কতামূলক উপায় বের করার পাশাপাশি কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লাইবেরিয়ার সাবেক রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফ এই প্যানেলের সহ-সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button