Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: ২৪ ঘণ্টায় সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে ভারত

করোনায় বিশ্বজুড়ে আরো ৪ হাজার ৭শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ১০ লাখ ৩৭ হাজার। একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজারের বেশি। মোট আক্রান্ত সাড়ে ৩ কোটি ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। ৯৩৭ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি এখন একলাখ ২ হাজারের মতো। করোনায় একদিনে আরও ৭শ’ ৫৫ জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে।

ব্রাজিলে একদিনে মৃত্যুর সংখ্যা ৬শ’র কাছাকাছি। সেকেন্ড ওয়েভের মুখোমুখি ফ্রান্সে আরো ১৭ হাজার মানুষের শরীরে মিলেছে করোনার উপস্থিতি।

এদিকে, করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর শন কনলি এ তথ্য জানিয়েছেন। তবে আগামী ৪৮ ঘণ্টা ট্রাম্পের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ে নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button