Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শনিবার বহুল আলোচিত বাফুফে নির্বাচন

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত নির্বাচন। নির্বাহী কমিটির ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ প্রার্থী। সভাপতি পদে কাজী সালাহউদ্দিনের বিপক্ষে লড়বেন শফিকুল ইসলাম মানিক।

এদিকে, দুই প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে নির্বাচিত যারাই হোক দেশের ফুটবলে দৃশ্যমান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদন্ডে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার আশায় ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ২০ এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন নেতৃত্ব নির্ধারণ প্রক্রিয়া। কিন্ত করোনা সংকটে ফিফা-এএফসি’র অনুমতি মেনে, স্থগিত করা হয় আয়োজন। পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পাঁচমাস বিলম্বের পর অবশেষে হচ্ছে কাঙ্খিত নির্বাচন।

নতুন মেয়াদে কে হচ্ছেন বাফুফের সভাপতি, এই প্রশ্ন এখন গোটা ক্রীড়াঙ্গণে। টানা ১২ বছর দেশের ফুটবলের সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাহউদ্দিন, এবারো লড়ছেন তার পুরোনো সহকর্মীদের নিয়ে, সম্মিলিত পরিষদ প্যানেলে।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আব্দুস সালাম মুর্শেদী। তাদের ঘোষিত নতুন ইশতেহারে আছে ফুটবল উন্নয়নের ৩৬ দফা। তা নিয়েও ক্রীড়া মহলে হচ্ছে, চুলচেড়া বিশ্লেষণ। সাথে যোগ হয়েছেন তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

সত্যিই যদি এই প্যানেল নির্বাচিত হয়, তাহলে কতোটা পারবে, দেশের ফুটবলে উন্নয়নের নতুন কোনো মাত্রা যোগ করতে, এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরেক সাবেক ফুটবল তারকা, শফিকুল ইসলাম মানিকের দাঁড়ানো রীতিমত চমকপ্রদ বিষয়। তাছাড়া তার ২১ দফার নির্বাচনী ইশতেহার নিয়ে রয়েছে নানা রকমের মন্তব্য। এর আগে বাদল রায়কে বর্তমান সভাপতির সরাসরি প্রতিপক্ষ হিসেবে ধরা হয়েছিলো নির্বাচনী যুদ্ধে।

তবে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, ব্যালট পেপারে থাকছে বাদলের নামও। ‍তাই ত্রিমুখী ভাবা হলেও, সভাপতি পদে লড়াইটা দ্বিমুখী।

অন্যদিকে, সমন্বিত পরিষদের আদলে গড়ে ওঠা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন, সভাপতি পদ ছাড়া বাকি বিশ্ব ২০ পদেই লড়ছে প্যানেল। তাদের মূল স্লোগান, নেতৃত্ব পরিবর্তন।

দেশের ফুটবলের এই ক্রান্তিকালে, তাদের ডাকে কতোটা সাড়া দেন কাউন্সিলরা, সেটির উত্তরও মিলবে শনিবার।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button