Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যপড়াশোনাবাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত

দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার।বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক অনলাইন আলোচনায় শিক্ষামন্ত্রী দিপু মনি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়ার ইঙ্গিত দিয়েছিলেন যে একেবারে দীর্ঘ সময়রের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সম্ভব নয়। তাই দফায় দফায় ছুটি বাড়ানো হচ্ছে।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।শেষে ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।এছাড়া এইচএসসি পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোন কোন বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেটি আগামী সপ্তাহে সোম বা মঙ্গলবার ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। সব কিছু আগামী সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button