Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

নুরসহ সহযোগীদের শাস্তির দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী নুরুল হকসহ সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে তারা সচিবালয়ে স্মারকলিপি হস্তান্তর করে।

এ সময় বক্তরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে নুরুল হক এবং তার সহযোগীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে। দেশে আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য প্রশাসনকে অনুরোধ জাজানান বক্তারা। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতা কর্মীরা।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের অপরাধ কমে আসবে বলেও মন্তব্য করেন, সমাবেশে অংশ নেয়া নেতারা। সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রনালয় অভিমুখে পদযাত্রা নিয়ে যায় মুক্তিযুদ্ধ মঞ্চের সদস্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button