
ইংলিশ প্রিমিয়ার লিগে দূর্দান্তভাবে ঘুড়ে দাঁড়িয়ে ড্র করলো চেলসি। শনিবার রাতের খেলায় ওয়েস্ট ব্রমউইচ এলবিয়নের সাথে ৩-৩ গোলে ড্র করেছে ব্লুরা। এর ফলে লিগে পর পর দুই ম্যাচে জয়বঞ্চিত রইল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
২৫ মিনিটে সিলভার হাস্যকর ভুলে আইরিশ ফুটবলার রবিনসনের জোড়া গোল পূরণের পাশাপাশি দলের লিড দ্বিগুণ করেন। দুই মিনিট পরেই তিন নম্বর গোলটি খায় চেলসি। তাতেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির পর ৫৫ মিনিটে গিয়ে কিছুটা স্বস্তি ফেরে অতিথি শিবিরে। এরপর ৭০ মিনিটে আরো ঘুরে দাঁড়ায় চেলসি। এবার ব্লুদের হয়ে স্কোরশিটে নাম লেখান হুডসন ওদোই।
যোগ করা সময়ে সমতায় ফেরে ল্যাম্পার্ডের শিষ্যরা। শুরুতে ৩ গোলে পিছিয়ে থেকেও শেষপর্যন্ত হার এড়ালো চেলসি।



