
সারাদেশে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকা।
মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ৩০০ এমপি শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ডিও দেন। এর ভিত্তিতেই ১ হাজার ৬৮১টি মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত। এর আওতায় প্রতি এমপি প্রায় ২০ কোটি টাকার মাদ্রাসা ভবন উন্নয়ন করতে পারবেন। প্রকল্পের আওতায় ১ হাজার ৬৮১টি মাদ্রাসা ভবনে নতুন টেবিল চেয়ার কেনা হবে। বৃদ্ধি করা হবে স্যানিটেশন, পানি ও বৈদ্যুতিক সুবিধা। এ প্রকল্পসহ একনেক সভায় মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ১৭ হাজার ৭৮৭ কোটি টাকা।



