Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে পাঁচ হাজারের বেশি প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় পাঁচ হাজার ৮শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নতুন আক্রান্ত প্রায় ৩ লাখ ১৫ হাজার মানুষ। করোনায় মোট মৃত্যু বেড়েছে ৯ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া ৩ কোটি। এরমধ্যে সুস্থতার সংখ্যা ২ কোটি ৪০ লাখের মতো।

এদিকে, আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে ৭১ লাখ ৮৫ হাজার ৪৭১ জন আক্রান্ত এবং ২ লাখ ৭ হাজার ৫৩৮ জন মারা গেছেন।

অন্যদিকে, তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ৫৮ লাখ ১৮ হাজার ৫৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ৯২ হাজার ৩১৭ জন।

সংক্রমণ রোধে কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। প্যারিসসহ ঝুঁকিপূর্ণ শহরে ১০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button