Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি মৃত্যু

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৭৮ হাজারের বেশি। সবমিলিয়ে বিশ্বে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ৯ লাখ ৩৮ হাজারের ওপর। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখের বেশি।

গেলো কয়েকদিনের মতোই সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। একদিনে দেশটিতে ১২শ’ ৩৮ জনের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৮২ হাজার। ৯১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

অন্যদিকে, আবারো প্রাণহানি বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। একদিনে ১১শ’ ৬৩ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে ১ হাজার ৯০ জনের। বিশ্বজুড়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button