Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচনরাজনীতি

ভোটের তারিখ ২৩ ডিসেম্বর চুড়ান্ত

ভোটের তারিখ ২৩ ডিসেম্বর চুড়ান্ত

জাতির উদ্দেশ্যে ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

এর আগে বেলা ১১টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে অনুষ্ঠিত বৈঠকে, আসন্ন নির্বাচনের তারিখ চূড়ান্ত করে কমিশন।

নির্বাচন কমিশনে বৈঠক শুরুর কিছুক্ষণ পরে, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের রেকর্ডিং টিম প্রবেশ করে সিইসির কক্ষে।

যাবতীয় প্রস্তুতি শেষে ভাষণ রেকর্ডিংয়ের কাজ শুরু হয়। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সংসদের মেয়াদ রয়েছে, সে হিসাবে গত ৩১

অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। ওই সময়ের মধ্যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায়, গত ১ নভেম্বর

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানায় ইসি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রত্যাহারের দিনক্ষণসহ তফসিলের বিস্তারিত চূড়ান্ত করতে বৈঠকে করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে নিবাচন কমিশনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

এ সভায় চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button