Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

থাপ্পড় মেরে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়লেন নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লড়াইটা বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই আর মার্শেইর মধ্যে। গোলের চেয়ে বেশি ছিলো ফাউলের প্রতিযোগিতা, হয়েছে মারামারিও। যার খেসারত দিতে হলো নেইমারকে। থাপ্পড় মেরে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন তিনি।

লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে ১-০ গোলে জিতেছে মার্শেই। ২০১১ সালের নভেম্বরের পর এটাই পিএসজির বিপক্ষে তাদের প্রথম জয়। ফাউলের জন্য বারবার ছন্দপতন হয়েছে ম্যাচ। বল জালে জড়ালেও অফসাইডের জন্য মেলেনি গোল।

বাঁধা হয়ে দাঁড়ান মার্সেই গোলরক্ষক স্টিভ মাঁদাদা। ঘটনাবহুল ম্যাচের ৩১ মিনিটে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার ফ্লোরিয়ান থাভিন। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। একে অপরকে ছুটে গিয়ে লাথিও মারেন।

এই ঘটনায় লাল কার্ড দেখেন পিএসজির নেইমার, লেভিন কুরজাওয়া ও লিয়ান্দ্রো দানিয়েল পারেদেস এবং মার্শেইয়ের জর্ডান আমাভি ও দারিও বেনেদেত্তো। লাল-হলুদ মিলে এই ম্যাচে মোট ১৭টি কার্ড দেখান রেফারি, একবিংশ শতাব্দীতে লিগ ওয়ানের ইতিহাসে যা প্রথম।

সংশ্লিষ্ট খবর

Back to top button