Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন ডোমিনিক

ইউএস ওপেনে পুরুষ এককের নতুন রাজত্ব পেলো টেনিস বিশ্ব। ফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভরেভকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন ২৭ বছর বয়সী অস্ট্রিয়ান ডোমিনিক থিম।

আসরের ফাইনালে মুখোমুখি হন জার্মানির আলেক্সান্ডার জেভরেভ ও অস্ট্রিয়ার ডোমিনিক থিম। প্রথম দুই সেট ২-৬ এবং ৪-৬ গেমে জিতে নেন জেভরেভ। কিন্তু তৃতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান থিম।

৬-৪ ও ৬-৩ গেমে জিতে নেন পরে দুই সেট। শেষ সেট গড়ায় টাইব্রেকে। সেখানে ৭-৬ গেমের জয়ে উল্লাসে মাতেন থিম।১৯৪৯ সালে আমেরিকান পাঞ্চো গঞ্জালেসের পর, প্রথম খেলোয়াড় হিসেবে দুই সেটে পিছিয়ে পড়েও শিরোপা জয়ের কৃতিত্ব গড়লেন এই অস্ট্রিয়ান তারকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button