
ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবারা সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ১৭-১০ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারায় তারা। পল্টন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইকবাল বিন আনোয়ার।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, এআইজি শরীফ মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।



