Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

একইদিনে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ দুই লিগ

শনিবার শুরু হচ্ছে ইউরোপের দুই শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগার ২০২০-২১ নতুন মৌসুম। গেলোবার শিরোপার লড়াই ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের মধ্যে আটকে গেলেও, এ সিজনে পাল্টে যেতে পারে আগের সব হিসেব নিকেশ।

বার্সেলোনা ছাড়তে চেয়ে থেকে যাওয়া ইস্যুতে স্প্যানিশ লিগে আলোচিত লিওনেল মেসি। আপাতত সমর্থকদের ছাড়াই ফাঁকা গ্যালারিতে হবে এই দুই লিগ।

লাভ-ক্ষতির হিসেব কষেই ইউরোপের দুই শীর্ষ ফুটবল আসর ইংলিশ প্রিমিয়ার লিগ আর লা লিগা মাঠে গড়ার অপেক্ষায়। ইপিএল ফিরছে মাত্র ৭ সপ্তাহের বিরতিতে এনফিল্ডে। লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের সাথে ১৬ বছর পর সর্বোচ্চ লিগে প্রমোশন পাওয়া লিডস ইউনাইটেড ম্যাচ দিয়ে।

এদিকে, আর্সেনালের ট্রাম্প কার্ড, ম্যানেজার মিকেল আর্তেতা নিজেই। গেলো বছরের ডিসেম্বরে প্রিমিয়ার লিগে ধুকতে থাকা দলটাকে তিনি জিতিয়েছেন দুটো শিরোপা। এবারের সাইনিংও নজর কাড়া।

লিভারপুল, ম্যানসিটি, আর্সেনালকে ছাপিয়ে দল বদলে আলোচনায় এবার চেলসি। ব্লু-দের চমক হাকিম, হাভার্টস, রুডিগারের ভার্নার। কলম্বিয়ান সুপার স্টার হামেস রদ্রিগেসও অপেক্ষায় ইংলিশ লিগে অভিষেকের।

অন্যদিকে, জনপ্রিতার হারানোর শঙ্কা কাটিয়ে অপেক্ষায় লা লিগা। লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যাওয়া স্প্যানিশ লিগে এবারের আলোচনা-সমালোনায় মূল কেন্দ্র-বিন্দু। লিগে মেসি নাটক শেষে ট্রান্সফার মার্কেটে অনেকটা ব্যাকফুটে ম্যানচেস্টার। তবে মাস্টারমাইন্ড পেপ গার্দিওলাকে ভরসা করাই যায়।

ইংলিশ লিগে এবার দেখা যাবে ভিএআর এর পূর্ন ব্যবহার। পাশাপাশি শুক্র ও সোমবার ম্যাচ আয়োজনের স্প্যানিশ সকার ফেডারেশনের নিষেধাজ্ঞায় সূচি বদলাতে বাধ্য হয় লা-লিগা কর্তৃপক্ষ।

সমর্থকদের জন্য গ্যালিরি মাতাতে বাধা কোভিড নাইনটিন মহামারি। অক্টোবরের আগে স্টেডিয়ামে দর্শক ফেরার সম্ভাবনা না থাকলেও, শুরুতে ৩০ থেকে ৫০ শতাংশ খুলে দেয়া হবে স্টেডিয়াম। তাও, সর্বোচ্চ নিরাপত্তা আর স্বাস্থ্যবিধি মেনে।

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button