
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে আজ ত্রিনবাগো নাইট রাইডার্সে মুখোমুখি হবে সেন্ট লুসিয়া। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায়।
জ্যামাইকা তালাওয়াসকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে ত্রিনবাগো নাইট রাইডার্স। আর দ্বিতীয় সেমিফাইনালে গায়ানা আমাজনকে হারিয়ে শিরোপা নির্ধারনী মঞ্চে জায়গা করে নেয় সেন্ট লুসিয়া।
এবারই প্রথম তার ফাইনালে উঠে। তার আগে সিপিএলে, ষষ্ঠ হওয়াটাই তাদের সেরা সাফল্য। অন্যদিকে, ত্রিনবাগো ২০১৫ এবং ২০১৮ সালে জিতেছিলো আসরের শিরোপা। এবার তা পুনরুদ্ধারের পালা।



