Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশোক সংবাদ

মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, মোট ২৯

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ আব্দুস সাত্তার (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুস সাত্তারের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিলো। এছাড়া এ ঘটনায় আরও ৭ জন এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, রোগীদের সাথে স্বজনদের সীমিত আকারে সাক্ষাতের ব্যবস্থা করার কথা জানান ডা. জুলফিকার আলী লেলিন। তাদের চিকিৎসা ব্যয় সরকার বহন করছে বলেও জানান তিনি। হাসপাতালের বারান্দায় অপেক্ষমানদের একটাই আশা বেঁচে ফিরবে তাদের প্রিয়জন।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এশার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অর্ধশত মানুষ আহত হয়। দগ্ধ হয়ে ৩৭ জন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এর মধ্যে ২৯ জন মারা গেছে। বাকি ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button