Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

নারী মৈত্রীর ইয়ুথ গ্রুপের খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

গেন্ডারিয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে নারী মৈত্রীর ইয়ুথ গ্রুপ।

কোভিড-১৯ সারাবিশ্বে একটি বৈশ্বিক মহামারি হিসাবে রূপ নিয়েছে। এ পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসের আক্রমণে সারাবিশ্ব থমকে দাড়িয়েছে শিক্ষা খাত, রয়েছে অনিশ্চয়তার দ্বারে।

অন্যদিকে, অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়ার আশংকায় বিশ্ববাসী। এই পরিস্থিতিতে বাংলাদেশও মারাত্বক ঝুকিঁর মধ্যে অবস্থান করছে। নিম্ন আয়ের মানুষজন প্রচন্ড কষ্টে দিন পার করছে। পরিবারের সদস্যদের নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে তাদের দিন কাটছে। নিত্যদিনের চাহিদা মেটাতে নিম্ন আয়ের মানুষজন হিমশিম খাচ্ছে।

এই পরিস্থিতিতে পুরানো ঢাকার গেন্ডারিয়া এলাকায় ঘুন্টিঘর রেললাইনের পাশে ৪৭ বছরেরও বেশি সময় ধরে দিনমজুর এবং অন্যান্যা নিম্ন আয়ের মানুষের বাস। তাদের চোখে আজ শুধু তিনবেলা পেট ভরে খাওয়ার স্বপ্ন ছাড়া আর কিছুই নেই।

  119071380 322505902300040 9024298868345183489 n

এমন সব পরিবারকে সহযোগীতা করার লক্ষ্যে নারী মৈত্রীর ইয়ুথ গ্রুপ কয়েক মাস ধরে দিনরাত কাজ করছে। কখনও খাবার কখনও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দিচ্ছে তাদের হাতে। একশনএইড বাংলাদেশের সহায়তায় নারী মৈত্রী সংস্থার ইয়ুথ গ্রুপ ৪৫৮ পরিবারে একমাসের খাদ্যদ্রব্য ও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিষ তাদের হাতে তুলে দেয়।

এই সকল পরিবারের মধ্যে ছিল দিন মজুর, ভিক্ষুক, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, পরিচ্ছনতা কর্মী এবং কর্মহীন যুবক-যুবতী। খাদ্য সামগ্রী পেয়ে তারা অশ্রু নয়নে কৃতজ্ঞতা জানায় ইয়ুথ গ্রুপকে।

মাসুদ রানা, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button