Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচনবাংলাদেশ

জমে উঠেছে ঢাকা-৫ আসনের উপনির্বাচন

তফসিল ঘোষণার পরই জমে উঠেছে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা।  আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকার রাস্তা-ঘাট। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। চূড়ান্ত মনোনয়ন পেতে চালিয়ে যাচ্ছেন লবিং-তদবির। তবে যোগ্য প্রার্থী মনোনয়ন পাবেন এমন প্রত্যাশা ভোটাদের।

আওয়ামী লীগ সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন ঘিরে আবারো নির্বাচনী হাওয়া লেগেছে ডেমরা, যাত্রাবাড়ি, মাতুয়াইলসহ আশপাশের এলাকায়।  ক্ষমতাসীন আওয়ামী লীগের টিকেট পেতে জোর তৎপরতা চালাচ্ছেন বেশ কয়েকজন নেতা। তাদের পোস্টার ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ।

দলীয় কর্মী আর অনুসারীদের সাথে নিয়ে গণসংযোগসহ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, জনগণের কল্যাণে কাজ করবেন এমন ত্যাগী ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে এমটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।

এদিকে,নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button