Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাফুফে নির্বাচন থেকে সরে দাড়ালেন রুহুল আমিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে কোনো পদেই লড়ছেন না তরফদার মোহাম্মদ রুহুল আমিন। গত আড়াই বছর ধরে নির্বাচনী ময়দান চষে বেড়ানো তরফদার, বাফুফের তফসিল ঘোষণার ঠিক আগের দিন সড়ে দাঁড়ালেন ফুটবল নির্বাচন থেকে।

একবার ঘোষণা দিয়েছিলেন সভাপতি পদে নির্বাচন করবেন না। তখন জানান অন্য যেকোনো পদে লড়বেন তিনি। সভাপতি বাদে, সব পদে প্রার্থী দেবে তার প্যানেল। তখন থেকে প্রচার হতে থাকে, মত পরিবর্তন করে সভাপতি পদেই দাঁড়াতে পারেন তিনি।

তবে কয়েকদিন ধরে ভোটের বাজারের ঠান্ডা বাতাসই আভাস দিচ্ছিল নতুন কোনো খবর আসতে যাচ্ছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তরফদার রুহুল আমিন ও তার সমমনাদের একটি সভা হওয়ার কথা থাকলেও হয়নি।

বুধবার থেকে ফুটবল অঙ্গনের খবর, তরফদার রুহুল আমিন কোনো পদেই প্রার্থী হবেন না। এদিকে, আগামীকার বিকেল তিনটায় নির্বাচন কমিশন বাফুফে ভোটের তফসিল ঘোষণা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button