ত্বককে সুন্দর মসৃণ রাখার ঘরোয়া উপায়

শীত আসলেই ত্বকের বাড়তি যত্ন নেয়া শুরু হয় সবার। একটু-আধটু টেনশনেও থাকতে হয়। ঠাণ্ডা আবহাওয়ায় ত্বক রুক্ষ হয়ে ওঠে। তবে ঘরোয়া কয়েকটি সহজ পদ্ধতিতে আপনার ত্বককে সুন্দর মসৃণ রাখতে পারেন।
১ম পদ্ধতি: মসুরের ডাল মিহি করে বেটে তাতে সামান্যে মধু মিশিয়ে ১০-১৫ মিনিট মুখে দিয়ে রাখার পর টানটান হয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২য় পদ্ধতি: সারাদিন বাইরে থেকে এসে আপনি খুব সহজেই একটা বা অর্ধেক আলু মিহি করে বেটে ৫-১০ মিনিট মুখে দিয়ে ধুয়ে ফেলুন।
এটি আপনার সারাদিনের মুখে লাগা ধুলা বালি ও কালো কালো দাগ পড়া থেকে আপনার ত্বককে রক্ষা করবে।
৩য় পদ্ধতি: চালের বা গমের ময়দার সাথে সামান্য লেবুর রস মিশিয়ে ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
এতে আপনার ত্বক অনেক ভালো থাকবে। ৪র্থ পদ্ধতি: পেঁপে, তরমুজ ও টমেটো দিয়েও আপনি আপনার
ত্বককে ঘরে বসেই সুন্দর রাখতে পারেন। পাকা পেঁপে, তরমুজ ও টমেটো খুব
ভাল করে হাত দিয়ে চটকে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এতে ত্বক নরম ও মসৃণ থাকে। ৫ম পদ্ধতি: ত্বককে ভাল রাখার জন্য পানি হচ্ছে প্রধান উপকরণ।
শীতে আপনার ত্বককে ভাল রাখতে হলে অবশ্যই বেশি বেশি করে পানি
খেতে হবে। শীতের সময় ঠাণ্ডা আবহাওয়ায় শরীর ও মুখের ত্বক শুখিয়ে যায় আর গরমের সময় প্রচুর ঘাম
ঝরে যার কারণে শরীর ও মুখের ত্বকে ক্লান্তি চলে আসে।
তাই শরীর ও ত্বককে ভাল রাখতে হলে অবশ্যই বেশী করে পানি খেতে হবে।
যখনি সময় পাবেন গরমের সময় ঠাণ্ডা পানি আর শীতের সময় হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন।



