Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

ইউএস ওপেন ফাইনালে বড়সড় এক বিতর্কের জন্ম দিয়েছেন সেরেনা উইলিয়ামস

ইউএস ওপেন টেনিসের ফাইনালে বড়সড় এক বিতর্কেরই জন্ম দিয়েছেন সেরেনা উইলিয়ামস। আম্পায়ারের সঙ্গে জড়িয়েছিলেন ভয়াবহ বাকবিতণ্ডায়।

আম্পায়ারকে বলেছেন মিথ্যাবাদী, চোর। এ নিয়ে তোলপাড় চলছে টেনিস বিশ্বে। বলা যায়, দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে টেনিস অঙ্গনের মানুষজন। এক দলের চোখে সেরেনা ঠিকই করেছেন। আরেক দল ব্যাপারটিকে বিবেচনা করছে নেতিবাচক দৃষ্টিতে। নিউইয়র্কে অনুষ্ঠিত এ ম্যাচে উত্তেজনার সূচনা হয় খেলার প্রথম সেট চলাকালীন।

গ্যালারি থেকে সেরেনাকে কিছু একটা পরামর্শ দিচ্ছিলেন তাঁর কোচ। তা বিধিবহির্ভূত হওয়ায় আম্পায়ার এই মার্কিন তারকাকে সতর্ক করে দেন। আর এতেই উত্তেজিত হয়ে পড়েন সেরেনা। অভিযোগ অস্বীকার করে আম্পায়ারকে তিনি বলেন,দরকার হলে ম্যাচ হেরে যাব। তবু্ও কখনো প্রতারণা করব না।

সংশ্লিষ্ট খবর

Back to top button