Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ঘুমহীন ক্লান্ত মস্তিষ্ক ওজন বাড়ায়

ঘুমহীন ক্লান্ত মস্তিষ্ক ওজন বাড়ানোর নানা উপায় খুঁজতে থাকে। দেখা যায় পরদিন ক্লান্তি দূর করতে ও নিজেকে সচল রাখতে অতিরিক্ত কফি খাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এছাড়াও জাংক ফুড খাওয়ার ঝোঁক দেখা দিতে পারে যা ওজন বাড়ায়।

ওজন কমাতে চাইলে বা স্থিতিশীল রাখতে চাইলে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে। দৈনিক অন্তত সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে। ঘুম অনেকটা আমাদের মস্তিষ্কে পুষ্টি জোগানোর কাজ করে। অধিকাংশ মানুষের দৈনিক সাত থেকে নয় ঘন্টা ঘুম প্রয়োজন। এর কম হতে থাকলে শরীরে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এটি আমাদের মস্তিষ্কের কর্টিসল অংশে ট্রিগার করে। এই স্ট্রেস হরমোন আমাদের শরীরকে অধিক সময় জেগে থাকার জন্য শক্তি খরচ না করে জমিয়ে রাখার ইঙ্গিত দেয়। ফলে বেড়ে যায় ওজন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে মাত্র চারদিন ঠিকমত না ঘুমালে শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়া ওলটপালট হয়ে যায়। এর ফলে আমাদের শরীরের ইনসুলিন (যা চিনি, শ্বেতসার ও অন্যান্য খাবার থেকে শক্তি উৎপাদন করে) উৎপাদন ক্ষমতা কমিয়ে দেয়।

তাদের মতে আমাদের শরীরের ইনসুলিন সেন্সিবিলিটি ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। এর ফলে আমাদের রক্তপ্রবাহ থেকে চর্বি সরানোর মত পর্যাপ্ত ইনসুলিনের ঘাটতি দেখা যায়। যার ফলে খুব দ্রুত চর্বি জমা হয়। তাই ওজন কমাতে চাইলে ঘুমাতে হবে।

আবার রাত জাগলে গভীর রাতে ক্ষুধা লাগার প্রবণতা দেখা দেয়, এমন সব খাবার খাওয়ার ইচ্ছা জাগতে পারে যা ওজন বাড়ায়। আর আমরা সবাই জানি মুখরোচক খাদ্য মানেই তেল-চিনি-লবণের অতিরিক্ত ব্যবহার।

সংশ্লিষ্ট খবর

Back to top button