
নেইমার কি পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাবেন? রিয়াল মাদ্রিদকে কি সত্যিই বিদায় দেবেন গ্যারেথ বেল? কৌতিনহো বার্সায় কিংবা কিলিয়ান এমবাপ্পে রিয়ালে? জেডন সানচোরই বা কী অবস্থা? যেতে পারবেন কি নতুন গন্তব্যে?
আগামী মৌসুমে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে কাকে কিনছে চ্যাম্পিয়ন লিভারপুল? আর, লিওনেল মেসিকে কেনার ম্যানচেস্টার সিটির মিশনই বা কতদূর?
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। বেয়ার লেভারকুসেন মিডফিল্ডার কাই হাভার্টসকে দলে ভেড়ালো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর এজন্য লস ব্লাঙ্কোসদের খরচ হয়েছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো।
তাছাড়া হ্যাজার্ড, জোভিচ ছাড়াও গ্যালাক্টিকোদের জার্সিতে আসন্ন সিজনে দেখা যাবে ব্রাজিলিয়ান রদ্রিগো, ফারল্যান্ড মেন্ডি, জাপানিজ কুবোকেও। ডিফেন্সের শক্তি বাড়াতে চাওয়াটা পূর্ণ হয়েছে কোচ জিনেদিন জিদানের।
স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নতুন মৌসুমে নাকি কাই এবং এদুয়ার্দো ছাড়া আর কোন নতুন ফুটবলারই দলে ভেড়াতে পারবে না রিয়াল মাদ্রিদ। কারণ দেখা দিয়েছে ক্লাবের বাজেট ঘাটতি। এর মধ্যেই ফুটবলার টানতে ২৭০ মিলিয়ন ঢেলেছে রিয়াল।
উলভারহ্যাম্পটন উইঙ্গার অ্যাডামা ত্রাওরে। আগামী মৌসুমে তাকে অ্যানফিল্ডে দেখতে খুব করে চাচ্ছেন অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ। সদ্য শেষ হওয়া মৌসুমটা যে, ২৪ বছর বয়সী এই তরুণ ফুটবলারের কেটেছে স্বপ্নের মত। ছয় গোল ছাড়াও দশ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।
৫ কোটি পাউন্ডে লেস্টার সিটির ইংলিশ লেফটব্যাক বেন চিলওয়েলকে দলে আনছে চেলসি, লক্ষ্য একটাই রক্ষণে শক্তি বাড়ানোর। নজর ছিলো আয়াক্সের নিকোলাস তাগলিয়াফিকো থেকে শুরু করে সেভিয়ার সার্জিও রেগিলনের দিকেই।ডিফেন্সের বাঁ দিকে খেলানোর জন্য, শেষমেশ কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের সবচেয়ে পছন্দের খেলোয়াড় চিলওয়েলকেই দলে ভেড়াতে যাচ্ছে ব্লুজরা।
এদিকে, বার্সেলোনার সঙ্গে নিজের চুক্তি বাড়ানোর ব্যাপারে মুখ খুলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার সঙ্গে যোগ দিয়েছেন মার্ক আন্দ্রেও। যদিও ম্যানেচেস্টার সিটি দলে ভেড়াতে সাত হাজার কোটি টাকার টোপ ফেলে রেখেছে মেসিকে।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড তাদের উইঙ্গার ড্যানিয়েল জেমসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। এবার ধারে এই ফুটবলারকে ছেড়ে দেবে রেড ডেভিলরা। কারণ তার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন জ্যাডন সানচো।
নেইমারের দল ছাড়ার গুঞ্জনে ট্রান্সফারের বাজার গরম এবার। ক্লাব পরিবর্তনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তা আর যাওয়া নাও হতে পারে নেইমার জুনিয়রের। ইনজুরির সাথে মাঠের বাইরের ঝামেলা থাকায় গুঞ্জন আছে, পিএসজি থেকেও বিদায় নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



