অন্যান্যআন্তর্জাতিক
উসাইন বোল্ট করোনা আক্রান্ত

বিশ্বের সাবেক দ্রুততম মানব, অলিম্পিকে রেকর্ড স্বর্ণজয়ী স্প্রিন্টার জ্যামাইকার উসাইন বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত শুক্রবার ৩৪তম জন্মবার্ষিকী উদযাপন করেন উসাইন বোল্ট। এজন্য জ্যামাইকায় নিজের বাড়িতেই পার্টির আয়োজন করে। সেখানে সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহার না করায় সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে মনে করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
হালকা উপসর্গ নিয়ে বোল্ট, করোনা পরীক্ষা করান। পরে তার ফল পজিটিভ আসে। এরপর বাসাতেই আইসোলেশনে আছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রীসহ সরকারের অন্যান্য বিভাগ উসাইন বোল্টের নিয়মিত খোঁজ রাখছেন।
উসাইনের জন্মদিনের ওই পার্টিতে ক্রিকেট তারকা ক্রিস গেইলসহ স্থানীয় অন্য তারকা উপস্থিত ছিলেন।



