Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ। পর্তুগালের লিসবনে হাইভোল্টেজ এই ম্যাচের প্রথমার্ধেই লিওনেল মেসিদের জালে গোলের হালি উৎসব পূর্ণ করেন থমাস মুলার-রবার্ট লেভান্ডোভস্কিরা।

দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত রেখে কাতালানদের ৮-২ গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। খেলার শুরুতেই রবার্ট লেভান্ডোফস্কির অ্যাসিস্ট থেকে প্রথম গোল করেন থমাস মুলার। এর ঠিক মিনিট সাতেক পর ডেভিড আলাবার আত্মঘাতি গোলে ম্যাচে সমতায় ফেরে বার্সা।

এরপর গুনে গুনে প্রথমার্ধেই আরও তিনবার বল জালে পাঠায় মুলার-গ্ন্যাব্রিরা। ম্যাচের ৩১ মিনিটের ভেতর বার্সার জালে ৪ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল যেন ম্যাচের আধা ঘণ্টায় নিশ্চিত করে ফেলে জার্মান চ্যাম্পিয়নরা। শেষ দিকে আরও গোলের সুযোগ তৈরি করে বায়ার্ন তবে গোল মিসের মহড়ায় যেন নেমেছিল বাভারিয়ান স্ট্রাইকাররা।

এদিকে, কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে আজ রাত ১ টায় মাঠে নামবে ম্যানিচেষ্টার সিটি ও অলিম্পিক লিও।

সংশ্লিষ্ট খবর

Back to top button