Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

২৫ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে

২৫ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো প্যারিস সেইন্ট জার্মেই। আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়লো তারা। ১৯৯৫ সালে সবশেষ সেমিতে খেলেছিলো পিএসজি।

খেলার শুরুতে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পিএসজি। এগিয়ে যায় আটলান্টা। ২৬ মিডফিল্ডার মারিও পাসালিচ লিড এনেদেন স্বাগতিকদের। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলান্টা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে ফরাসি ক্লাব পিএসজি।

পরে খেলার শেষ তিন মিনিটে মার্কিনিয়োসের গোলে সমতায় ফেরে ফরাসি দলটি। আর ম্যাচের অতিরিক্ত সময়ে এরিক মাক্সিমের গোলে জয় নিয়ে শেষ চারে জায়গা করে মাঠ ছাড়ে নেইমারের দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button