Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

স্থগিত হলো বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো

করোনার কারণে এবার স্থগিত হলো ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশসহ এশীয় অঞ্চলের এবছর বাকি থাকা সবগুলো ম্যাচ। ২০২১ সালে অনুষ্ঠিত হবে খেলাগুলো। ফিফা-এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয় এই তথ্য।

এরফলে আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের আর কোনো সম্ভাবনা নেই। তাছাড়া ১৩ অক্টোবর কাতার সফরও স্থগিত হলো জামাল ভূঁইয়াদের।

আর ১২ নভেম্বর ভারত এবং ১৭ নভেম্বর ওমানের বিপক্ষে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচও স্থগিত করা হলো। বর্তমানে জাতীয় দলের খেলোয়াড়রা গাজীপুরের সারাহ রিসোর্টে ক্যাম্প করছেন।

বেশ কয়েকজন করোনা পজিটিভ হওয়ায়, বেশ শঙ্কা দেখা দেয় দলের মধ্যে। তবে করোনার কারণে ফিফা-এএফসির সময় পরিবর্তনের এই সিদ্ধান্ত বেশ উপকৃত করবে বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button