Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

চলতি মাসে ইতালীতে করোনার ভ্যাকসিন প্রয়োগ

ইতালীতে চলতি মাসে মানব দেহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। তবে প্রাথমিকভাবে শুধুমাত্র বাছাইকৃত ৯০ জনকেই এই টিকা দেওয়া হবে।

আগামী ২৪ অগাষ্ট ‘মেড ইন ইতালী’ নামক ভ্যাক্সিনটি ইতালীর ৯০ জন স্বাস্থ্যকর্মীর শরীরে প্রাথমিক পরীক্ষার জন্য প্রয়োগ করা হবে। ইতিমধ্যেই রাজধানী রোমের একটি হাসপাতালে এ ভ্যাকসিনের প্রথম ডোজ এসে পৌছেছে বলে জানিয়েছেন লাজিও অঞ্চলের গভর্ণর নিকোলা জিঙ্গারেত্তি।

গত শুক্রবার গভর্ণর তার ফেসবুক পেজে একটি পোষ্টের মাধ্যমে জানান, ৫ মিলিয়ন ইউরো খরচ করে করোনার এই ভ্যাকসিন তৈরী করা হয়েছে।

যাদের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে, তাদেরকে প্রয়োগের চার ঘন্টা পর্যন্ত রোমের স্প্যালানোজি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। মানবদেহে ভ্যাক্সিন প্রয়োগের ঘোষণা দেয়ার পর থেকেই টিকা নেয়ার জন্য স্বেচ্ছাসেবক কর্মীদের ফোন আসতে শুরু করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button