Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

 ঈদের পর বাজারে বেড়েছে সবধরনের সবজির দাম

কোরবানীর ঈদের পর কাঁচাবাজারে বেড়েছে সবধরনের সবজির দাম। মানভেদে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে ১০ থেকে ২৫ টাকা বেশি দরে। এদিকে, মাছের পর্যাপ্ত সরবরাহ থাকায় আগের মতোই রয়েছে বিভিন্ন মাছের দাম। ঈদের পরপর বাজারের নেই পর্যাপ্ত সবজি। টানা বন্যার কারণে প্রভাব পড়েছে সরবরাহে।

গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে বেড়েছে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত। বেগুন ৭০-৯০ টাকা, বরবটি ৭০-৯০ টাকা, চিচিংগা ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, পটল ও ঢেঁড়স ৪০-৪৫ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুর মুখি ৭০-৭৫ টাকা, টমেটো ১৬০-১৮০ টাকা আর কাচা মরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।

দাম বেশি হওয়ায় স্বস্তিতে নেই ক্রেতা-বিক্রেতা কেউই।এদিকে, চাহিদা কম আর বাজারের পর্যাপ্ত মাছের সরবরাহ থাকায় স্থিতিশিল রয়েছে প্রায় সব  মাছের দাম।

আর কোরবানির ঈদের রেশ থাকায় মাংসের বাজার ক্রেতাশূন্য। গরু-খাসির মাংসের দোকান এখনো বন্ধই। মুরগির দোকান খোলা থাকলেও, নেই বেচাকেনা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button