Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে এক কোটিরও বেশি মানুষ সুস্থ হয়েছেন

বিশ্বে এক কোটিরও বেশি মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তবে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬ লাখ। নতুন প্রায় ২ লাখ ২২ হাজারসহ মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় কমেছে মৃতের সংখ্যাও, প্রাণহানি চার হাজার তিনশো মানুষের।

গেলো কয়েকদিনের তুলনায় ব্রাজিলে মৃতের সংখ্যা কমে এসেছে হাজারের নিচে। ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৫৬ জন। করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয়স্থানে থাকা ল্যাতিন আমেরিকার দেশটিতে নতুন করে ২৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন প্রায় ৮৮ হাজার।

এদিকে, মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে মারা গেছে ৭২৯ জন। প্রাণহানির দিক থেকে এর পরেই রয়েছে ভারতের অবস্থান। দেশটিতে ৭১৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় শনাক্ত ও মৃত্যু কিছুটা কমেছে। সেখানে মারা গেছে ৪৫১ জন এবং শনাক্ত ৫৫ হাজারের বেশি। আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নতুন ৭১৬ জনসহ দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৪৮৫ জন। আর মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৬৯ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button