Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলা

কর্তাদের দ্বন্দ্বে শ্যুটিংয়ে অস্থিরতা

১ম পর্ব

করোনাকালীন সময়ে অনুশীলন করতে না পারায় অন্য খেলোয়াড়দের মতই বেশ মানসিক সমস্যায় কেটেছে দেশের শ্যুটারদের। শারীরিকভাবে ফিটনেস রাখার চেষ্টা করলেও, নিশানা ঠিক রাখার মতো স্পর্শকাতর বিষয়ে কাজ করতে পারেননি তারা। আইসোলেশন ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও, নানা সমস্যায় জর্জরিত ফেডারেশন তাও আয়োজন করতে পারেনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ বছরটা জুড়েই ছিল ‍মুজিব শতবর্ষের নানা আয়োজন। যার বড় একটি অংশ ছিল ক্রীড়াঙ্গনেও। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে সবকিছু। দেশের অন্যান্য ইভেন্টের মতো ভাটা পড়েছে শ্যুটিং ফেডারেশনেও।

শুটারদের উচ্ছাসে চারমাস আগেও সরগরম ছিলো শ্যুটিংয়ের রুমগুলো। এখন সেগুলোতে যেন কেবল স্তব্ধ নীরবতার হাহাকার। তার চেয়েও বড় বিষয়, ফেডারেশনে বাসা বেঁধেছে নানা সমস্যা। বিশেষ করে, সভাপতি-মহাসচিবের মতবিরোধ প্রভাব ফেলেছে খেলোয়াড়দের ওপর।

কোথায় এই দ্বন্দ্ব? মূলতঃ, মহাসচিব ইন্তেখাবুল হামিদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এখন অনেকটাই প্রকাশ্য। শ্যুটারদের উপহার দেয়ার কথা বলে, বিভিন্ন অস্ত্র আর গুলি, অবৈধ উপায়ে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসার অভিযোগও উঠে এসেছে, সংস্থাটির দীর্ঘ পর্যবেক্ষণের অভিযোগপত্রে। যা জমা দেয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদসহ ক্রীড়া মন্ত্রণালয়েও।

যেখানে কয়েক বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে নেই শ্যুটারদের বলার মতো কোনো সাফল্য, সেখানে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিষফোঁড়া ছাড়া আর কি-ই বা হতে পারে?

মোহাম্মদ হাসিব, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button