
আজ রোববার শেষ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০২০ মৌসুম। শেষ দিনে হবে চারটি ম্যাচ। সবগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
৩৭ ম্যাচে ১৭ জয় ও ১২টি ড্র করে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে রয়েছে চেলসি। অন্যদিকে, লেস্টার সিটি সমান সংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম নিয়ে রয়েছে টেবিলের পঞ্চম স্থানে।
আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না কেউই। আরেক ম্যাচে, উলভারহাম্পটনের প্রতিপক্ষ চেলসি। এছাড়াও আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও লিভারপুল। আর্সেনাল মুখোমুখি হবে ওয়াটফোর্ডের। চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে লড়বে নিউক্যাসেল ইউনাইটেড। শিরোপা নিশ্চিত হয়েছে আগেই। সাত ম্যাচ বাকি থাকতেই এবারের চ্যাম্পিয়ন অলরেডরা।
এছাড়া লিগ টেবিলের প্রথম চারটি দল আগামী মৌসুমে খেলতে পারবে চ্যাম্পিয়নস লিগ। তাই প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে এসে তৃতীয় ও চতুর্থ স্থানে ওঠার জমজমাট লড়াই দেখা মিলবে দর্শকরা।



