Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফ্রান্সে ফুটবল ফিরছে আজ

আগেই লিগ শেষ করে দেয়া হলেও, মাঠে গড়াচ্ছে কাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি পিএসজি আর সেইন্ট এতিয়েন। পিএসজির মাঠে ম্যাচটা শুরু বাংলাদেশ সময় রাত ১.১০ মিনিটে।

এর আগে মার্চের এগার তারিখ। বরুশিয়াকে হারিয়ে এভাবেই সমর্থকদের সাথে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করেন ডি মারিয়া-নেইমাররা। তবে, এরপরই পুরো পৃথিবীর মতই থমকে যায় ফান্স। করোনার থাবায় সব কিছুতেই যেন নিস্তব্ধতা। খেলোয়াড়রা হয়ে পড়েন ঘরবন্দী। এভাবেই আস্তে আস্তে পেরিয়ে গেছে চার মাস।

অন্ধকার টানেলের শেষে অবশেষে দেখা মিলেছে আলোর। ইউরোপে ফিরেছে স্বাভাবিকতা। ফ্রান্সেও তাই। অবশেষে মাঠে ফিরেছে খেলোয়াড়রা। এতদিন চলেছে অনুশীলন আর প্র্যাকটিস ম্যাচ খেলা, এবার আসল লড়াইয়ের পালা। ঘরের মাঠ স্টাড ডি ফ্রান্সে কুপ দি ফ্রান্স বা ঘরোয়া কাপের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ সেইন্ট এতিয়েন।

সংশ্লিষ্ট খবর

Back to top button