
এএফসি কাপে ই’গ্রুপে থাকা বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সবগুলো ম্যাচ, মালদ্বীপে আয়োজনের কথা জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। করোনার কারণে ঢাকায় ম্যাচ আয়োজন না করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্থাটি।
আগামী অক্টোবরে শুরু হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। ২৩ তারিখ মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টেসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। তিনদিন পর ভারতের চেন্নাই এফসি’র মুখোমুখি হবে তারা।
২৯ অক্টোবর ফিরতি লেগে চেন্নাইয়ে বিপক্ষে লড়বে কিংসরা। এক নভেম্বর মালদ্বীপের আরেক ক্লাব টিসি স্পোর্টস আর ৪ তারিখ মাজিয়া স্পোর্টেসের বিপক্ষে ফিরতি লেগে খেলবে ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা।
প্রতিযোগিতায় অংশ নেয়া সফরকারী প্রতিটি দলকে যাতায়াত বাবদ ৪০ হাজার এবং থাকা-খাওয়া বাবদ ৯০ হাজার মার্কিন ডলার প্রদান করবে এএফসি।



