আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র
করোনা: বিশ্বে একদিনে মৃত্যু ৪ হাজারের বেশি

গত একদিনে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মারা গেছে ৪ হাজার ৪৯ জন, নতুন আক্রান্ত হয়েছে দুই লাখের বেশি। এতে করে মোট মৃত্যু ৬ লাখ ১৩ হাজারের বেশি। আর শনাক্ত প্রায় দেড় কোটি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮৮ লাখের বেশি মানুষ।
ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭শ’ ১৮ জন। দেশটিতে এপর্যন্ত মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ ২১ হাজার। একদিনে মৃত্যুর হিসেবে ব্রাজিলের পরই রয়েছে ভারত। সেখানে একদিনে মারা গেছে ৫শ’ ৯৬ জন। মোট প্রাণহানি ২৮ হাজার ছাড়িয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রে একদিনে আরও ৫শ’ ৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা এক লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৬২ হাজারের বেশি করোনা রোগী। মোট আক্রান্ত ৩৯ লাখ।



