Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০

মানবতা ও জনকল্যাণমূলক আন্তর্জাতিক সংগঠন “গ্লোবাল ল’থিংকার্স সোসাইটি” এর উদ্যোগে আগামী ১৭-১৮ জুলাই অনলাইনে আন্তর্জাতিক যুব সম্মেলন “ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার” অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামিটের আলোচ্য বিষয় সমূহ থাকবে; সুস্বাস্থ্য ও মানসিক সমৃদ্ধি, টেকসই উন্নয়ন ও মানবাধিকার, শিক্ষা ও ইকোনমি, বিজ্ঞান ও প্রযুক্তি।

বাংলাদেশ থেকে প্রথমবারের মত আয়োজিত এই ধরণের আন্তর্জাতিক ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ থেকে এবং স্বাগতিকবাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা এই অনলাইন সম্মেলনে অংশগ্রহণ করবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ জন বিশেষজ্ঞ ও তরুণ চিন্তাবিদেরা আলোচনায় অংশ নিবে।

“করোনাকালীন সময়ে টানা দুইদিনব্যাপী বিশ্বের হাজারো তরুণ নেতা, বিশেষজ্ঞ এবং চিন্তাবিদের একত্রিত করে সমস্যা মোকাবেলার জন্য প্রস্তুতি”-বিষয়ে লন্ডনে ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখানোর প্রত্যাশা করছে এই ভার্চুয়াল সামিট।

সামিটে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডঃ মুরাদ হাসান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ। গনবতিরাও ভেরামান, সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর স্টেট এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার, মালয়েশিয়া। গেস্ট অব অনারঃপিয়া রত্ন মহারজান, ওয়ার্ল্ড পিস এম্বাসেডর, ইউএন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশন (UNWPA), নেপাল

ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০ এর উদ্দেশ্যসমূহ:

১। করোনাকালীন এই দুঃসময় মোকাবেলা করা এবং বর্তমান সময়কে কাজে লাগিয়ে ভবিষ্যৎ স্বপ্ন জয়ের অনুপ্রেরণা তৈরির প্রত্যাশা এই কার্যক্রমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

২। ২০৩০ সালের মধ্যে শিক্ষা, কর্ম যোগ্যতা, সুস্বাস্থ্য, মানবাধিকার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের অংশগ্রহণ, নেতৃত্ব প্রদান ও তাদের কার্যকর সহযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্যে মূলত এই ভার্চুয়াল ইয়ুথ সামিটের আয়োজন করা হয়েছে।

এছাড়া যুব পর্যটন, বিশ্ব সংস্কৃতি আদান-প্রদান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জলবায়ু পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে বিভিন্ন সেশনে আলোচনা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button