Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে একদিনে মারা গেছে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আবারো বেড়েছে করোনাভাইরাসে প্রাণহানি। মারা গেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ। একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ১৭ হাজারের বেশি। এ পর্যন্ত ৫ লাখ ৮১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মোট ১ কোটি ৩৫ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে।

দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মঙ্গলবার ১৩শ’র বেশি প্রাণহানির পর, দেশটিতে মৃতের সংখ্যা পৌনে এক লাখের কাছাকাছি। আক্রান্ত সাড়ে ১৯ লাখ। যুক্তরাষ্ট্রে ৯ শতাধিক প্রাণহানির পর, মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। ৬৫ হাজার নতুন সংক্রমণ শনাক্তে, আক্রান্ত সাড়ে ৩৫ লাখ মানুষ।

এদিকে, মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৬ হাজার। আক্রান্ত ৩ লাখ ১১ হাজার মানুষ। এদিন ভারতে প্রায় ৬শ’ জন মারা গেছে, নতুন শনাক্ত হয়েছে প্রায় ৩০ হাজার। ফলে দেশটিতে ২৪ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু, আক্রান্ত সাড়ে ৯ লাখের কাছাকাছি।

আর আক্রান্তের সংখ্যায় এদিন যুক্তরাজ্যকে ছাড়িয়েছে, সম্ভাব্য নতুন হটস্পট দক্ষিণ আফ্রিকা। একদিনে শনাক্ত প্রায় ১১ হাজার। নতুন ১৭৪ জনসহ এ পর্যন্ত ‍মারা গেছে প্রায় সাড়ে চার হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button