Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াযুক্তরাজ্য

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৩১ জনের মৃত্যু

করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি কিছুটা কমেছে। মারা গেছেন তিন হাজার ৭৩১ জন। একদিনে শনাক্ত হয়েছে আরো প্রায় দুই লাখ মানুষ। মোট মৃতের সংখ্যা প্রায় পৌনে ৬ লাখ, আর শনাক্ত ১ কোটি ৩২ লাখের বেশি। সুস্থ হয়েছেন ৭৭ লাখের বেশি মানুষ।

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ ৭৭০ জনের প্রাণ গেছে। দেশটিতে মোট প্রাণহানি প্রায় ৭৩ হাজার। যুক্তরাষ্ট্রে গেলো দুই দিনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। মারা গেছে সাড়ে চারশো মানুষ। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে সাড়ে ৬৪ হাজার মানুষ।

মেক্সিকোতেও কিছুটা কমেছে প্রাণহানি। একদিনে মারা গেছে ২৭৬ জন, মোট প্রাণহানি ৩৫ হাজার। ভারতে একদিনে প্রাণ গেছে সাড়ে পাঁচশ মানুষের। দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা নয় লাখ ছাড়িয়েছে।

এদিকে, করোনা প্রতিরোধে এখনো অনেক দেশ ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসুস বলেন, স্বাস্থ্যসেবার মৌলিক সতর্কতা মানা না হলে মহামারি আরো ভয়ানক হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button