Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আবারো রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমালো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় আবারো রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমালো বার্সেলোনা। লিগের ৩৬তম রাউন্ডের ম্যাচে ভায়াদোলিদকে ১-০ গোলে হারিয়েছে কাতালানরা।

প্রতিপক্ষের মাঠে দাপট দেখালেও খুব একটা স্বস্তিতে ছিলো না বার্সেলোনা। পাল্টা আক্রমণে অতিথিদের ভীতি ছড়িয়ে দিয়েছিলো ভায়াদোলিদ। তবে বার্সার মান বাঁচে আর্তুরো ভিদালের গোলে। ম্যাচের ১৫ মিনিটে জোড়ালো শটে বল জালে জড়ান চিলিয়ান এ মিডফিল্ডার।

বাকি সময় বার্সা আক্রমণভাগকে আটকাতে সক্ষম হয় টেবিলের ১৪ নম্বরে থাকা ভায়াদোলিদ। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। তাতে শীর্ষে থাকা রিয়ালের চেয়ে কাতালানরা পিছিয়ে থাকলো এক পয়েন্টে।  বার্সার পয়েন্ট ৭৯, মাদ্রিদের পয়েন্ট ৮০।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেলো লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে বার্নলির বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোল সমতায় ড্র করেছে তারা। আরেক ম্যাচে, রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ব্রাইটনকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি।

এছাড়া ইতালিয়ান সিরি আ’তে দু’বার পিছিয়ে পড়া জুভেন্টাস, ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই পেনাল্টিতে, আটালান্টার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে ।

সংশ্লিষ্ট খবর

Back to top button