আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে মৃত্যু ৫ লাখ ৭০ হাজার প্রায়, আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ছাড়িয়েছে

বিশ্বে টানা পঞ্চমদিনের মতো, শনাক্ত হলো দু’লাখের বেশি করোনা রোগী। ২৪ ঘণ্টায় ভাইরাসটি কেড়ে নিয়েছে আরো প্রায় পাঁচ হাজার প্রাণ। এ নিয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো ৫ লাখ ৬৭ হাজার। আক্রান্ত প্রায় ১ কোটি সাড়ে ২৮ লাখ মানুষ।
একদিনে ৭ শতাধিক মানুষের মৃত্যুতে, যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার এবং শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৫৬ হাজারের কাছাকাছি। শনিবারও দিনের সর্বোচ্চ মৃত্যু ছিল ব্রাজিলে, মারা গেছেন প্রায় ১ হাজার মানুষ। দেশটিতে মোট প্রাণহানি ৭১ হাজারের বেশি।
আক্রান্ত সাড়ে ১৮ লাখ। মেক্সিকোতে এ পর্যন্ত প্রাণ গেছে ৩৫ হাজার মানুষের। শনাক্ত হয়েছে প্রায় ৩ লাখ। এদিন সাড়ে ৫শ’ মানুষ মারা গেছে ভারতে, শনাক্ত হয়েছে রেকর্ড ২৮ হাজার। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ২২ হাজার ৬’শ, আক্রান্ত সাড়ে ৮ লাখের বেশি।



