Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে রিয়াল ভায়াদোলিদকে হারানোর চ্যালেঞ্জে বার্সেলোনা

স্প্যানিশ লা-লিগায় শিরোপা লড়ায়ে এগিয়ে যেতে আজ (শনিবার) রাতে রিয়াল ভায়াদোলিদকে হারানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে বার্সেলোনাকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

শীর্ষস্থানে থাকা রিয়েল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সা লড়বে পয়েন্ট টেবিলের ১৪ নম্বর স্থানে থাকা রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। প্রথম লেগে ৫-১ গোলের জয় পায় কাতালানরা।

লিগে এ পর্যন্ত ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে কিকে সেতিয়ানের শিষ্যরা। সমান সংখ্যক ম্যাচে ভায়াদোলিদের অর্জন ৩৯ পয়েন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button