Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শিরোপার আরো কাছে পৌঁছে গেলো রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় আলাভেসকে হারিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেলো টেবিল টপার রিয়াল মাদ্রিদ। শুক্রবার তাদের জয় জোড়া গোলের ব্যবধানে।

আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে আক্রমণ আর পাল্টা আক্রমণে শুরুতে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ের তৃতীয় মিনিটে গোল হজম করতে নিয়েছিলো রিয়াল মাদ্রিদ। নিজেদেরই সাবেক স্ট্রাইকার হোসেলুর হেড ক্রসবারে লাগলে বেঁচে যায় তারা। ম্যাচের ১১ মিনিটে করিম বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

এরপর, দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। এই জয়ে আবারো বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো জিদান শিষ্যরা। ৩৫ ম্যাচে তাদের অর্জন ৮০ পয়েন্ট। সমান ম্যাচে বার্সার ঝুলিতে ৭৬ পয়েন্ট।

এদিকে, আজ রাত সাড়ে ১১টায় রিয়াল ভায়াদোলিদের মুখিমুখো হবে কাতালানরা। পয়েন্ট ব্যবধান কমাতে হলে, প্রতিপক্ষকে  হারানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে কিকে সেতিয়ানের শিষ্যদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button