Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার আবার বেড়েছে

বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার। গেলো ২৪ ঘণ্টায় প্রাণ গেছে সাড়ে ৫ হাজার মানুষের। নতুন শনাক্ত হয়েছে ২ লাখের বেশি কোভিড-১৯ রোগী। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৫ লাখের কাছাকাছি। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখের বেশি।

এদিকে, একদিনে সর্বোচ্চ ১৩শ’র বেশি প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে মোট মৃত্যু প্রায় ৬৭ হাজার। যুক্তরাষ্ট্রে কয়েক দিন মৃত্যুহার কিছুটা কমলেও ফের হাজারের কাছাকাছি পৌঁছেছে এই সংখ্যা। ২৪ ঘণ্টায় আরো অর্ধ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

অন্যদিকে, মেক্সিকোতে এক দিনের ব্যবধানে প্রাণ গেছে আরো ৪৮০ জনের। ভারতে মৃত্যু হয়েছে ৪৭৯ জনের, মোট মৃত্যু ২০ হাজার ৬৫৩। দিনে রেকর্ড দু’শো মানুষের মৃত্যু হয়েছে ইরানে। মহামারি পরিস্থিতিতে আগামী জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button