ক্যাবে লাশ নিয়ে দিনভর রাস্তায় গাড়ি চালিয়েছেন খুনি

ক্যাবের মধ্যে এক নারীকে খুন করে মরদেহ নিয়ে দিনভর শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান অ্যাপ ক্যাবের চালক। এরপর রাত গভীর হলে খালের মধ্যে মরদেহ ফেলে দেয় মরদেহ। এদিকে ওই দিনভর নিখোঁজ থাকায় পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হয়।
পুলিশের তদন্তে বেরিয়ে আসে, তিনি হত্যার শিকার হয়েছেন। রাতেই উদ্ধার হয় মরদেহ। পরে অভিযুক্ত ক্যাব চালককে গ্রেফতার করা হয়।ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে।
তার স্বামী সুভাষ দাস আনন্দবাজারকে জানান, অন্য দিনের মতো শুক্রবার সকালে কাজে যান লক্ষ্মী। কিন্তু দুপুর বেলা বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। লক্ষ্মীর স্বামী জানতে পারেন, সাড়ে ১০ টা নাগাদ একটি বাড়ির কাজ শেষ করে বেরিয়েছিলেন লক্ষ্মী। যে বাড়িতে তার যাওয়ার কথা ছিলো সেখানে তিনি যাননি। এরপর চারু মার্কেট থানায় অভিযোগ জানান লক্ষ্মীর স্বামী সুভাষ দাস।
পুলিশ জানায়, লক্ষ্মীর পরিবারের কাছ থেকে তদন্তকারীরা জানতে পারেন যে কয়েক মাস আগে শিবশঙ্করকে ক্যাবের কিস্তির টাকা মেটানোর জন্য ৩০ হাজার টাকা ধার দিয়েছিলেন লক্ষ্মী। সেই টাকা তিনি বার বার ফেরত চাইছিলেন। কিন্তু টাকা ফেরত দিচ্ছিলেন না শিবশঙ্কর। এই সূত্র মিলিয়ে পুলিশ শিবশঙ্করের খোঁজ করতে থাকে। শেষে গভীর রাতে শিবশঙ্করের হদিস মেলে। তাকে পুলিশ জেরা করতে শুরু করলে তিনি খুনের কথা স্বীকার করেন।
তবে পুলিশের আকেরটি সূত্র জানিয়েছে, শিবশঙ্কর নিজেই শুক্রবার গভীর রাতে এক বন্ধুকে ঘটনার কথা জানিয়ে দেন। সেই সূত্র ধরেই শিবশঙ্করকে পাকড়াও করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা শুরু করেছে টালিগঞ্জ থানার পুলিশ।



