
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। শিরোপা নিশ্চিত হওয়ার পর এই প্রথম ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে জোড়া গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অপর ম্যাচে সাউদ্যাম্পটনের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি।
এদিকে, স্প্যানিশ লা-লিগায় ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলে বড় জয় তুলে নিলো তারা। তবে শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো চার পয়েন্ট পিছিয়ে।
নানা সমীকরণ আর লিওনেল মেসির ক্লাব পরিবর্তনের গুঞ্জন নিয়ে ভিয়ালিয়ালের মাঠে আতিথ্য নেয় বার্সেলোনা। হটাৎ যেন বদলে যাওয়া এক বার্সা। পুরো ম্যাচে দূর্দান্তভাবে ঘুড়ে দাঁড়ালেন প্রত্যেটি খেলোয়াড়। পুরো ম্যাচে আলো ছড়ান, আক্রমণভাগের তিন তারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও অ্যান্তনিয়ো গ্রিজম্যান।
আত্মঘাতী গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর, স্বাগতিকদের সমতা ফেরে জেরার্ড মোরেনোর গোলে। পরে সুয়ারেস ও গ্রিজম্যানের দারুণ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। শেষ দিকে দলের হয়ে আবার জালের দেখা পান আনসু ফাতি। জাদুকরী ফুটবলে ২২ তম জয় পেল কাতালানরা। সঙ্গে সাত ড্রয়ে ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৭৩। শিরোপা লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের রিয়ালে পয়েন্টে ৭৭।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় দলে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লিভারপুল। কিন্তু তাতেও যেন অ্যাস্টন ভিলার বিপক্ষে ছন্দহীন। বিরতির পর একসঙ্গে তিনটি পরিবর্তনের পাশাপাশি ফর্মুলাও পরিবর্তন করেন কোচ ক্লপ। তাতে ভাগ্য ফিরলো অলরেডদের।
৭১ মিনিটে সাদিও মানে আর ৮৯ মিনিটে জোন্সের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চলতি মৌসুমে লিগ শিরোপা নিশ্চিতকারী দলটি। মৌসুমে এ নিয়ে ঘরের মাঠে ১৭ ম্যাচই জিতলো লিভারপুল।
আরেক ম্যাচ, বল নিয়ন্ত্রণে রেখে, আক্রমণে আধিপত্য রেখেও পারলো না ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে হজম করা গোল, ম্যাচের বাকি সময়ে শোধ করতে পারেনি পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। তাতে সাউদ্যাম্পটনের মাঠ থেকে ফিরতে হয় খালি হাতেই। লিগে মুকুট হারানো চলতি আসরে এটি সিটির নবম হার। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
মোহাম্মদ হাসিব, বাংলাটিভি



