Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বে মোট শনাক্ত ১ কোটি ১৩ লাখের বেশি, মৃত্যু ৫ লাখ ছাড়িয়েছে

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ৮৯ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি, ৫ লাখ ৩৩ হাজারের কাছাকাছি। মোট শনাক্ত ১ কোটি ১৩ লাখ ৭১ হাজারে বেশি।

দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে প্রাণ গেছে ১১’শ মানুষের। দোশটিতে মোট প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে। দিনে মৃতের তালিকায় এর পরের অবস্থানে মেক্সিকোতে প্রাণ গেছে সাড়ে ৬শ’ মানুষের। মোট প্রাণহানি প্রায় ৩০ হাজার।

ভারতে শনিবার রেকর্ড মৃত্যু হয়েছে ৬১০ জনের। মোট মৃত্যুর দিক থেকে ৭ম অবস্থানে উঠে এসেছে ১৩০ কোটি জনসংখ্যার দেশটি। এদিকে, ১ লাখ ৩২ হাজারের বেশি মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে কিছুটা কমছে প্রাণহানি। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে একদিনে মারা গেছেন আড়াইশো মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button