মুজিব বর্ষে শত গাছ লাগালেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শত গাছ লাগালেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ। ২ জুলাই বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম লিমন এর উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন দুর্জয়, সাংগঠনিক সম্পাদক ও কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান শাওন সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদীর বলেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে এবং কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মুজিব শতবর্ষে শত গাছ লাগিয়েছেন সেই জন্য তাদের সবার প্রতি ধন্যবাদ ও ভালোবাসা রইলো। এ ধরনের উদ্যোগ কে আমি সাধুবাদ জানাচ্ছি।
এদিকে কুষ্টিয়া জেলার ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার ও সাধারণ সম্পাদক সাদ আহমেদ কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন।



