Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করলো লিভারপুল

 

রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা নিশ্চিত করলো লিভারপুল। সামনে নতুন রেকর্ডের হাতছানি। সেই লক্ষ্যেই আজ রাত সোয়া একটায় তারা মুখোমুখি হবে, পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা, ম্যানচেস্টার সিটির।  ৩১ ম্যাচে অলরেডদের পয়েন্ট ৮৬।  সমান সংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দু’য়ে ম্যানচেস্টার সিটি।  এদিকে, রাত ২টায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গেটাফের বিপক্ষে, লসব্লাঙ্কোসরা আজ তিন পয়েন্ট আদায় করতে পারলে এ মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখা মিশনের স্বপ্নটা আরো ফিঁকে হয়ে যাবে।

করোনাভাইরাসের বিরতি কাটিয়ে স্প্যানিশ লা লিগা শুরুর সময়ে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। শেষ চার ম্যাচে গতবারের শিরোপাধারীরা ৬ পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগায় জিদানের শিষ্যরা। এক ম্যাচ কম খেলেই এগিয়ে আছে এক পয়েন্টে। পরের ম্যাচ জিতে ব্যবধান ৪ পয়েন্টে নেওয়ার হাতছানি তাদের সামনে।

গেটাফের বিপক্ষে পুরো শক্তির দল পাচ্ছে রিয়াল। তবে চোট কাটিয়ে ফেরা বেলজিয়ান স্ট্রাইকার, ইডেন হ্যাজার্ডকে নিয়ে কিছুটা দু:শ্চিন্তায় দল।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটি, ইতিহাদ স্টেডিয়ামে আজ গার্ড অব অনার দেবে নতুন শিরোপাধারী দল লিভারপুলকে। চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ফুটবলার রয়েছেন দারুণ চনমনে।  অলরেডদের সামনে এবার আরেকটি রেকর্ডের হাতছানি। টেবিলে থাকা ৮৬ পয়েন্টের সাথে আর মাত্র ১৫ যোগ করলে, ম্যানসিটিকে টপকে একশো পয়েন্ট অর্জনের নতুন ইতিহাস গড়বে ইয়র্গেন ক্লপ শিষ্যরা।

শিরোপা হাতছাড়া করা ম্যানচেস্টার সিটির চাওয়া, হাতে থাকা বাকি ম্যাচগুলো জিতে নেয়া। যদিও তাতে কোনো অঘটনের জন্ম হবে না- কিন্ত শেষ হতে থাকা লিগটা রাঙ্গাতে চান কোচ পেপ গার্দিওয়ালা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button