Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সব ধরনের টুর্নামেন্ট স্থগিত, দুশ্চিন্তায় খেলোয়াড়রা

করোনার কারণে স্থগিত রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ সবধরনের ফুটবল টুর্নামেন্ট। তাতে অলস সময় কাটানোর পাশাপাশি, বিভিন্ন ক্লাবগুলোর সাথে করা চুক্তির অর্থ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খেলোয়াড়রা। তবে, খেলোয়ারদের পাওনা পরিশোধের বিষয়টি ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জানিয়ে বাফুফে সভাপতি বলছেন, তার লক্ষ্য সরকারের নির্দেশনা পেলে দ্রুত লিগ শুরু করা।

২০১৯-২০ মৌসুমে কেবল ফেডারেশন কাপই পুরোপুরি শেষ হয়েছে। করোনাভাইরাসের ছোবলে ৬ রাউন্ডের পর স্থগিত করা হয়, ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাতিল হয়ে যায় স্বাধীনতা কাপও।

খেলা না থাকায় ক্লাবগুলোর কাছ থেকে ফুটবলারদের চুক্তি অনুযায়ী পাওনার বিষয়টিও ঝুলে আছে। এ অবস্থায় একটা সমাধানের আবেদন নিয়ে, সোমবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দ্বারস্থ হন  বিভিন্ন ক্লাবের ২৫ জন ফুটবলার।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য ফুটবলারদের বকেয়া পাওনা সংক্রান্ত বিষয়ে জানান, ক্লাবই পারে এর সমাধান দিতে। তবে, তার মূল লক্ষ্য, সরকারের সবুজ সংকেত পেলে নতুন মৌসুম শুরু করার।

এদিকে, অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের চারটি ম্যাচ। মাঠে অনুশীলনের সুযোগ নেই ঠিক, তাই খেলার বিভিন্ন কৌশল নিয়ে, ক্লাসে কোচের ভূমিকায় বাফুফে সভাপতি। নিজের অভিজ্ঞতা তুলে ধরেন খেলোয়াড়দের সামনে।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button