Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫ লাখের বেশি, আক্রান্ত ১ কোটি চার লাখ

২৪ ঘণ্টায় আরো প্রায় সাড়ে তিন হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন শনাক্ত হয়েছে এক লাখ ৬০ হাজার। এ নিয়ে, বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো পাঁচ লাখ আট হাজার এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি চার লাখ ।

সোমবার তিন শতাধিক মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি প্রায় এক লাখ ২৯ হাজার এবং আক্রান্তের সংখ্যা ২৭ লাখ। যদিও দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন সাতশ’র বেশি মানুষ। দেশটিতে মোট মৃতের সংখ্যা সাড়ে ৫৮ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে ১৪ লাখ।

এদিকে, ভারতে চার শতাধিক মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ১৭ হাজার ছুইছুই। নতুন ১৭ হাজারসহ মোট আক্রান্ত পৌনে ছয় লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত দু’লাখ ২০ হাজারের বেশি।

অন্যদিকে, করোনা মহামারি অবসান হতে দীর্ঘ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমাবর এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রধান জানান, কিছু কিছু দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও বেশিরভাগ দেশেই তা এখনো উর্ধ্বমুখী।

সংশ্লিষ্ট খবর

Back to top button